# স্বাধীনতা

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2016-08-15T17:52:19+00:00
- Updated: 2016-08-15T17:56:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অরুণিমা মন্ডল দাস এর কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-8/

---

কলেজে ,স্কুলে পতাকা উত্তোলন —-  
দুদিক থেকে বয়ে গেল সাইক্লোন—

স্তম্ভিত অশোক চক্র কম্পমান বয়স্ক দেশপ্রেমী——–  
সংসার চালাতে ক্ষুদিরাম গরিব টিউশান মাষ্টার?

পটল আলুর দিকে তাকিয়ে বিপ্লবী আত্মা—-  
রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡

পতাকা—  
আস্তে আস্তে হাঁটছে,  
চুপ করে বসে আছে নিঃস্ব বাবার কোলে —-

জাগল না ,জাগিয়ে গেল—–  
বক্তৃতার থুথুকে থাপ্পড় দিয়ে?

“জনগনমন অধিনায়ক”  
একদলে দাঁড়িয়ে গাইছে—-  
পেছন থেকে ঘামে মেশানো  
একটা কাগজ কাঁধে হাত রাখল!

ফুলের মালা নেতাজী বিনয় বাদল দিনেশের ছবিতে গলা জড়িয়ে  
আক্ষেপ জানাল!  
মাইক নিয়ে দু পাক জিন্দাবাদ প্রচার ¡

কাগজের পতাকা ছিঁড়ে উনুনের জ্বালানী¡  
দেশের জাতীয় পতাকা পুড়ে গরিবের পেটের আলুসিদ্ধ ভাত?

***** অরুণিমা মন্ডল দাস******  
কলকাতা, পশ্চিমবঙ্গ  
১৫ আগষ্ট, ২০১৬

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-8/#comments
