# স্বাধীনতা

- Author: [সীমান্ত সৈকত](https://sonelablog.com/author/simanto-soikat/)
- Published: 2015-03-30T13:50:57+00:00
- Updated: 2015-03-30T20:11:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-5/

---

পূর্ব গগনে সদ্য উদিত রক্ত-লাল সূর্যের আলোয়  
চোখে ভাসে বাতাসে উড়ন্ত লাল সবুজ পতাকা ।  
মুগ্ধ সবাই দেখে স্বাধীনতা ,নিচ্ছে নিশ্বাস প্রাণ ভরে,  
বলছে কথা মন খুলে শোর কলরবে,  
পরাধীনতার উন্মাদ ষাঁড় তেড়ে বেড়াবেনা আর,  
পরাবেনা কেউ পায়ে গোলামির সেকল,

এইতো স্বাধীনতা ।

লুটেপুটে খাবে নেতৃত্বের আসন-দ্বারী রাগব বোয়াল  
আত্মমগ্ন নিরীহ অবাগি জনতা,  
গিলে নেবে ভয়াল হানব হয়ে  
এগিয়ে আসা প্রতিবাদে মুখর সংগ্রামী নেতা,  
হারাবে বসত ভিটা ,সন্তানহারা মুক্তিযুদ্ধে অভাবী মাতা,

এই কি স্বাধীনতা ?

পাবেনা মূল্য রক্ত ঝরানো পঙ্গু যোদ্ধা  
দেখবেনা দুমুঠো অন্নের ছবি,  
দাবড়িয়ে বেড়াবে বুক, চলতে অকুতোভয় বাজ পাখি হয়ে  
উল্টো-পন্থি যত হায়েনার দল ,

কে এনেছে এই স্বাধীনতা ?

ক্ষুধার তাড়নায় হয় আত্মত্যাগী সন্তানসম্ভবা নারী,  
ছিন্ন বস্ত্র নিয়ে হয় ধর্ষিত তরুণী ললনা,  
পায়না বিচার  
নির্যাতিত শোষিত জনতা,  
থাকে মুখ-ভুজে হারিয়েও সব,

কি মূল্য এই স্বাধীনতার ?

নেতৃত্ব থাকে যেথায়  
মানবরূপী দাবানলে পোড়া হিংস্র মাংসাশী পশুর হাতে,  
চুষে খায় রক্ত আপন তৃপ্তিতে  
মরে হয় লাশ নিরীহ যত জনতা,

কে চেয়েছিল এমন স্বাধীনতা ???

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-5/#comments
