# স্বাধীনতা তুমি বন্দী বাহুবলে

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2019-10-23T08:25:59+00:00
- Updated: 2019-10-31T11:02:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9/

---

স্বাধীনতা তুমি!  
তুমি জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের আবিস্কারে  
ত্রিশ লক্ষ শহীদের প্রাণে,  
তুমি ভোরের উদিত রক্তিম সূর্যের আলোর ঝংকারে  
মা-বোনের সম্ভ্রমের অবদানে।

স্বাধীনতা তুমি!  
তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গাওয়া  
আমাদের জাতীয় সংগীতে,  
তুমি পদ্মা মেঘনা সুরমা যমুনার স্রোতে বয়ে যাওয়া  
নজরুলের রণসংগীতে।

স্বাধীনতা তুমি!  
তুমি এসেছ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টার বিনিময়ে  
জাগ্রত বিজয় দিবসে,  
তুমি এসেছিলে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে  
নয়মাস যুদ্ধ শেষে।

স্বাধীনতা তুমি!  
তুমি এখন রাজনীতির জাঁতাকলে ছাত্রলীগ ছাত্রদলে  
দলেবলে গণতন্ত্রের কৌশলে,  
তুমি এখন ক্ষমতার ছত্রছায়ায় নেতা নেত্রীদের দখলে  
স্বাধীনতা বন্দী বাহুবলে।

স্বাধীনতা তুমি!  
তুমি শুধু কাগজে কলমে ইতিহাস হয়ে আছ সারাবিশ্বে  
আর জাতীয় স্মৃতিসৌধে,  
তুমি পৌঁছাওনি প্রতিটি ঘরে জনগণের মনের বিশ্বাসে  
তাই সকলে কাঁদে।

স্বাধীনতা তুমি!  
তুমি নেই স্বাধীনভাবে মুক্তভাবে মুক্তমনে মতপ্রকাশে  
অন্যায় অত্যাচারের প্রতিবাদে,  
তুমি এখনো দাওনি কাউকে স্বাধীনতা ভোগ-বিলাসে  
বন্দী তুমি রাজপ্রাসাদে।

*ছবি ইন্টারনেট থেকে সংগীত।   *

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9/#comments
