# স্বাধীনতা আমি অনেক ভালবাসি

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-03-26T08:38:09+00:00
- Updated: 2021-03-26T15:59:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be/

---

আজ মহান স্বাধীনতা দিবস।পঞ্চাশতম স্বাধীনতা দিবস।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ বাংলার আকাশ বাতাস ছাড়িয়ে গেছে এমনকি বিশ্বেও।কিন্তু যাঁদের আত্মত্যাগের কারণে আজকের এই মহান স্বাধীনতা।তাঁদের অবহেলার কারণে স্বাধীনতা পুরোপুরি স্বাধীন তা বলতে আমার মুখে আঁটকায়।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি সত্যিকারের মুক্তিযোদ্ধাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে স্বাধীনতাকে পূর্ণ স্বাধীন করাই হল সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের সঠিক মূল্যায়ন।মুক্তিযোদ্ধারা আছে থাকবে সবসময়। প্রতিটি দিন প্রতিটি ক্ষণ।যতদিন বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশ আছে ততদিন ওরাই দেশের উজ্জ্বল নক্ষত্র।

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

আমি স্বাধীনতা ভালোবাসি পরাধীনতা নয়,  
আমি মুক্তিযোদ্ধা ভালোবাসি রাজাকার নয়।  
আমি লাল সবুজ পতাকা ভালোবাসী-  
কোন টুকরা কাপড় নয়,  
আমি শিক্ষা ভালোবাসি,কুশিক্ষা নয়।  
আমি আমার সোনার বাংলাদেশ ভালোবাসি,  
অনেক ভালোবাসি,অনেক ভালোবাসি।

🌹🌹🌺🌺🌺❤️❤️🌺🌺🌺🌹🌹

**যাদের মহান আত্বত্যাগে এই সোনার বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসে তাদের  প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।**

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be/#comments
