# স্বাধীনতার ঘাসফড়িংর খেলা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-03-27T04:09:18+00:00
- Updated: 2022-03-27T04:09:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

স্বাধীনতা আছে বলেই  
খাদ্য দ্রব্যের যত সব বাহাদুরি!  
স্বাধীনতা আছে বলেই-  
কবিতার রূপ সাজসজ্জার খেলা  
স্বাধীনতা আছে বলেই  
সাজের বেলা রঙধনুকের মেলা  
মেঘহীন বৃষ্টির আর্তনাদ;  
স্বাধীনতা আছে বলেই-  
ঘর উজ্জ্বল আলোর রূপালি বাতি  
মুখোসের আরালে বিদ্বেষী!  
স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই  
রক্তাক্ত বর্ণমালা অম্লান করে  
স্বাধীনতা তুমি আছো-স্বাধীনতা আছো  
মাটির প্রতিটি ঘাসফড়িংর খেলায়।

১০চৈত্র ১৪২৮, ২৪ মার্চ ২২

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
