# স্বরবর্ণের অক্ষরগুলোর কথপোকথন

Author: নিতাই বাবু
Published: 2020-01-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5/

অ বলে শোন রে তোরা আমি অসীম আমিই সেরা!  
এ নিয়ে তোরা কে করবি আমার সাথে জেরা?

আ বলে আমি আল্লাহর ভক্ত, সেটা তুমি জানো?  
আরও হলাম আকাশকুসুম, এবার আমায় গুরু মানো!

ই বলে আমি কি দেখাতে পারি আমার ইচ্ছা শক্তি?  
আমি থাকি ইশারায়, তাই সবাই আমায় করে ভক্তি!

ঈ বলে দেখ দেখি! আমি আছি স্বয়ং ঈশ্বরের কৃপায়!  
আমার ভক্ত ঈমানদার, তবুও চিনছিস না আমায়?

উ বলে আমি আছি সবার উপরে সকল উৎসবে,  
করো না তুচ্ছ! একটু খেয়াল করে ভেবে দেখ সবে।

ঊ বলে শুনলাম সবার কথা, শুনলাম সব গুনকীর্তন,  
ঊষালগ্নে আমায় দেখে শুরু করে হরিনাম সংকীর্তন।

ঋ বলে শোন সবাই, আমি তোদের ঋণ দিয়ে চালাই,  
ঋষি কৃষি যত আছে আমাকে ঋ নামে চিনে সবাই।

এ বলে এই যা! এঁরা আমায় কেন দিয়েছে রে বাদ?  
এবাদত ছাড়া কি গ্রহণ করতে পেরেছে স্বর্গের স্বাদ?

ঐ বলে চুপ থাক তোরা, ধেয়ে আসছে ঐরাবত!  
ক্ষেপে গেলে বিপদ, যতই করিছ তোরা এবাদত!

ও বলে হায়রে কপাল! ওলকচু খাইছনি কোনকালে?  
ওলকচুতে গলা ধরে, মনে থাকে ইহকাল পরকালে!

ঔ বলে ঘাবড়াবে না! আমি দিব তোদের ঔষধ বানিয়ে,  
ঔষধ খেলে সেরে যাবে, ও-কে তোরা দে জানিয়ে।
