# স্বপ্ন

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-11-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-8/

*হায় স্বপ্ন এখন কেনো- আগে ছিলে কই!*  
*এখন কেনো হয়ে উঠো শেষ রাতের গল্প-*  
*গদ্য কবিতার রূপ লাবণ্য- হায় স্বপ্ন !*  
*ভোরের সূর্যমুখি আর্তনাদ কে শুনে সূর্যতাপ*  
*মিষ্টি হাসেতিই বন্যা- কে রুকে ঝর্ণা-*  
*তবুও অভিমানি অনুরাগ- হায় স্বপ্ন- স্বপ্ন।*

*রঙধনু ভাসে দুপুরের কিছু রঙিন*  
*চাওয়া পাওয়া- শেষটা হলো বিকাল*  
*আসতেই সন্ধ্যার শিহরণ কথায় হারাল-*  
*না বলার কথাতাল- আজও রয়ে গেলো*  
*মেঘবৃষ্টির দেশে ভিজে যাই- সবুজ ঘাসে*  
*রাতের ঘুমে স্মৃতির বেগে- হায় স্বপ্ন- স্বপ্ন;*

*মনে নেই কি ভাবে শুরু- কি ভাবে শেষ*  
*ভাবনার নীলে- চাঁদের কুলে- এভাবেই*  
*যাচ্ছে কেটে দিবারাত- আহত কিংবা ক্লান্ত*  
*তাও ভুলে ঘুম আসে হারিয়ে যাই- হায় স্বপ্ন।*

২২ কার্তিক ১৪২৬, ০৭ নভেম্বর ২০  
————————————–
