# স্বপ্ন-হৃদয়ের প্রতিধ্বনি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-04T12:31:30+00:00
- Updated: 2019-12-08T12:31:37+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/

---

 

ভাবনা-চোখ চেয়ে আছে নিবিড় আকাশ পানে,  
জোড়া-স্মৃতিতে গেঁথে আছে ফুল-ঐশ্বর্য সম্মোহন;  
রাত্রি-জাগা স্নিগ্ধ-সিক্ত জ্যোৎস্নার অবগাহন  
পালকের মত জড়িয়ে আছে, গায়ে গায়ে।

অক্ষম বিকেল করজোড়ে ধার চায়  
একটুখানি সোনাজ্বলা উজ্জ্বলতা, সন্ধ্যার কাছে,  
যদি-বা অতিক্রান্ত জীর্ণ-হৃদয় ফিরে আসে  
প্রাণৈশ্বর্যের কাঁচা শরীরী ঘ্রাণে।

বুনো মৌমাছিটি প্রতিধ্বনি তোলে  
স্বপ্ন-হৃদয় ছিঁড়ে-খুঁড়ে, ক্লান্ত শয়ানে,  
দগ্ধ-দিনের পথ-রেখার হাঁটা পথে  
হেঁকে-হেঁকে ঐ যে ডাকে!

ছবি……… নেট থেকে।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/#comments
