# স্বপ্ন-বসন্তের অপেক্ষা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-02-08T04:02:48+00:00
- Updated: 2021-02-08T04:02:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

 

কল্পনা ও স্বপ্নের মাঝামাঝি বসন্ত উঁকি দেয়,  
লুকানো অনুরাগে, হৃদয়-রসদের থলে হাতে,  
সৌন্দর্য-আত্মায়।

বরাবরের মত অমৃত বা হলাহলের হাতছানি  
শক্ত-পোক্ত চোয়ালে, চেখে, দেখে বুঝে নিতে চাই;  
অবাধে বিলাবো, নেব কবিতার মত করে,  
উড়ে যাব বন-পর্বতের নিশানায়,  
শর্তহীন আশীর্বাদে;

হৃদয়-পাথরে বিশ্বাসের মুক্তো নেবো কি নেব-না  
হাজার প্রশ্নবাণে বিদ্ধ হতে -হতে,  
বসন্তের সরব-নীরব গুটি-বাজি, সে কিন্তু বুঝে ফেলেছি।

পরিণত নিস্তব্ধ-বসন্তের ঐশ্বরিক মধুর নিঃশ্বাসের অপেক্ষায়,  
তেমন বসন্ত আমি/আমরা চাই-ই,  
শীতের বিষাদ-মুক্তির দিনে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
