# স্বপ্ন-পুরীর স্মৃতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-27T03:51:23+00:00
- Updated: 2020-11-27T15:43:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

---

 

পিনপিনে নাকি-কান্নার এক নিশীথ-নিষিদ্ধ ঘুম শেষে  
দাড়িয়ে আছে অপেক্ষায়, কখন সকাল হবে,  
শিরশিরের হিম বাতাসে হেমন্ত বিন্যাস লাজুক অধিকার নিয়ে;  
অপেক্ষা রৌদ্র যৌবনের,  
ভেসে যেতে চায় প্রকৃতির অধিকারে,এ বেলায়;

ঘুণ-পোকার নিঃশব্দ বিচ্ছিন্নতার কথা কেউ হিসেবে নেয় না।

সঙ্গিন-প্রেম যা শুধুই স্মৃতির মহড়া,  
বাসা বেধেছিল হৃদয়ের সবটুকু জুড়ে একটু একটু করে;  
প্রায়শ্চিত্তের স্বপ্ন-পুরি স্মৃতির দ্বারে দেন-দরবারের নিঃশ্বাসে,

সময়ের কুহকে হারিয়ে যেতে যেতে ক্ষণিকের ফিরে তাকানো  
আদিপনার নিরাপদ হাওয়া থেকে নিরুপদ্রতায়।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#comments
