# স্বপ্ন-পথের-ছবি (ম্যাগাজিন)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-20T05:37:51+00:00
- Updated: 2017-03-20T05:39:54+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf/

---

অভয়-রাজ্যের রাজপথে বোশেখের রোদ্দুর ঢেকে গেছে বজ্র-বৃষ্টিতে। অকস্মাৎ কড়াৎ শব্দে প্রবল ঠাটা হামলে পড়ল চকচকে থামানো বাসের মগডালে। কানের পর্দা-ছেঁড়া শব্দের মাঝেও ধাতব শব্দ ও আলোর ঝলকানিতে দাউ-দাউ করে জ্বলে উঠল বাসটি। মুহূর্তেই কালো-কুণ্ডলী-মেঘ আকাশে মাথা তুললো, তেলের পোড়া গন্ধ ছাপিয়ে এলো পোড়া টায়ারের তীব্র গন্ধ।

অথবা, কোন-এক মাতাল-নপুংসকের ব্যর্থ-তরবারির প্রচণ্ড আঘাতে যাত্রী-শূন্য বাসটি অগ্নি-দগ্ধ হলো।  
পাণ্ডুর-মুখো জনতা-জনার্দন গালে হাত দিয়ে বসে-দাঁড়িয়ে নিরাপদ চৌহদ্দিতে,  
ভিড়-গুছিয়ে এলো অগ্নিনির্বাপক দল। জলাকারে দাঁড়িয়ে আছে প্রদর্শনীতে রাখা অরক্ষিত ধাতব কংকাল!!

বাসটির প্রতিটি পোড়া-চাকায় রক্ষিত ছিল অসংখ্য পথ-ছবি,  
অজানা-স্বপ্ন-আঁকা-পথের-ছবি।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf/#comments
