# স্বপ্ন দেখি স্বপ্ন ছড়িয়ে দেই

- Author: [খসড়া](https://sonelablog.com/author/khosra/)
- Published: 2013-09-04T10:56:54+00:00
- Updated: 2013-09-04T10:56:54+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

---

সেনোলা ব্লগের ব্লগ বাড়ি ঘুরে এলাম।প্রথম পাতায় দশটি পোস্ট। এই দশটি পোস্টেরর মধ্যে আটটি কবিতা বা ছড়া। একটি গান যা বহুল পরিচিত শিল্পীর জনপ্রিয় গান। এটিকেও আমি কবিতার দলে ফেললাম।

এবারে আসা যাক কবিতার বিষয় বস্তুতে। সবগুলি কবিতাই প্রেম সংক্রান্ত। হয় প্রেমে ছ্যাকা খেয়ে কান্না কাটি , নয়তো প্রেমে পড়ে আকুলি বিকুলি, নয়তো প্রমিক/প্রেমিকার রুপ গুনের তুলনা।  
কবিতাগুলি আবার এত ছোট।

আসলে ব্লগে আমরা যারা আসি তারা কিছু প্রবন্ধ সমসাময়িক ঘটনা, তা নিয়ে নিজস্ব মতামত,কিছু গল্প, কিছু কবিতা, কিছু স্মৃতিচারণ , কিছু খবর, বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা চাই। আসুন আমরা লিখি যে লেখা আমাদের জীবনের সাথে মিশে যায় , বিভিন্ন বয়সের সাথে মিশে যায়।

এই ব্লগটি নতুন। আমদের সবার প্রিয়। আমাদের সবার ঐকান্তিক চেষ্টায় এই ব্লগটি জমে উঠবে জনপ্রিয়তা পাবে। আমরা আমাদের ব্লগটিকে জমিয়ে তুলবার জন্য লিখছি। আসুন আমরা আমাদের মনভাব গুলি লিখি। সমসাময়িক রাজনীতি, সামাজিক সমস্যা এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা আসুন খোলাখুলি প্রকাশ করি। এটা যদি না পারি তবে গল্প লিখি। কবিতা লিখি যা কিছু গভীর আবেদন রাখতে পারে। যে কবিতা আপনাকে/আমাকে অন্যতম কবি হিসাবে উপস্থাপন করবে। এই ব্লগে অনেক শক্তিশালী কবি আছেন , অনেক ভাল ভাল কবিতা লেখেন। খুব ভাল গল্পকার আছেন, আছেন উপন্যাসিক। সর্বপরি এই ব্লগে সবাই আছেন যারা তাদের স্ব স্ব ক্ষেত্রে শক্তিশালী।

আমরা যারা নতুন লিখছি তারা আসুন না দিন লিপি দিয়ে লেখা শুরু করি। লিখতে লিখতেই একদিন দেখবেন আপনি এক দক্ষ সেলিব্রেটি ব্লগার হয়ে যাবেন। ব্লগ জগতে জনপ্রিয় ব্লগার রা কিন্তু সামাজিক ভাবেও শক্ত অবস্থানে চলে আসেন । তাই আসুন আমাদের ব্লগকে সুন্দর শক্তিশালী জনপ্রিয় ব্লগে পরিনত করার আন্দলনে জড়িয়ে পড়ি।

ব্লগ এমন একটি যায়গা যেখানে ঘুরতে শুরু করলে শুধু ঘুরতেই ইচ্ছে করে। আর যেখানে একবার জনপ্রিয়তা পাওয়া যায় সেখানেই আমরা স্থীর হই। আর যেখানেই স্থীর হইনা কেন , সমস্ত ব্লগ জগতের সবাই চিনে যায় তাকে। কে না জনপ্রিয় হতে চায়? কে না সেলিব্রেটি হতে চায়? তাই আসুন লিখি এমন লেখা যেখানে আপনাদের লেখার জবাব বা সমর্থন দিতে সেলিব্রেটি ব্লগার রা আসবে। একবার তারা এলেই আপনি স্টার ব্লগ জগতে। এ ছারা আছে সারা বিশ্বজুড়ে ব্লগার তারা বিভিন্ন ইউনিভার্সিটির জার্নালে আপনাদের লেখা প্রকাশ করবার জন্য অনুমতি চাইবে আপনার। আমরা ব্লগ থেকে বই বের করব। ই বুক তৈরি করব। 🙂

সপ্ন দেখে যাই, স্বপ্ন ছড়িয়ে যাই। আসুন শক্তিশালী করে তুলি ব্লগটিকে।আর শক্তিশালী করার একটাই উপায় মান সম্মত ভাল লেখা। প্রতি দিন না হোক সপ্তাহে অন্তত তিনটি লেখা আসুক যা সর্ব গ্রাহ্য।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/#comments
