# স্বপ্ন দেখানো সেই মেয়েটি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-11-21T16:48:51+00:00
- Updated: 2014-11-21T17:10:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: পাকিস্থানী পন্য বর্জন করুন
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/

---

পাশেই থ্রিপিসের দরদাম, কোয়ালিটি দেখছিলো মেয়েটি। পছন্দও করলো একটি। কোন দেশের কাপড় জিজ্ঞেস করায় দোকানি জানায় যে, পাকিস্তানী লন। শুনেই মেয়েটি ঘুরে দাঁড়ায়, বের হয়ে যাচ্ছে দোকান থেকে।  
দোকানি জিজ্ঞেস করে ‘ কিনবেন না আপা ?’  
একটু জোড় দিয়েই মেয়েটি বলে ‘ না ‘  
তাঁর কণ্ঠস্বরে কি জানি ছিলো। তাকাই মেয়েটির মুখের দিকে।

দোকানি আবার জিজ্ঞেস করে ‘ কেন কিনবেন না ? দাম বেশী ? ‘  
মেয়েটি দৃঢ় কণ্ঠে উত্তর দেয়  ‘ ওটা পাকিস্তানী, পাকিস্তানী কোন কিছু কিনি না আমি ।’

বলেই হনহন করে দোকান থেকে বের হয়ে যায়। তাঁর কণ্ঠে এমন কিছু ছিলো যে, দোকানে উপস্থিত সবকিছু স্তব্দ হয়ে যায়। অন্য ক্রেতাদের কথা বলা থেমে যায়,  বিক্রয় কর্মীরা দাঁড়িয়ে আছে যেন স্টাচু হয়ে। আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে তাঁর বলিষ্ঠ উচ্চারন’ পাকিস্তানী কোন কিছু কিনি না আমি।’

ইচ্ছে করছিলো দৌড়ে গিয়ে বলি ‘ মা তোমরাই বেঁচে থাকার স্বপ্ন দেখাও, তোমাদের কারণেই স্বপ্ন দেখতে পারি এখনো আমরা , হতাশা চলে যায় ‘ ।

হৃদয়ে যার বাংলাদেশ, স্যাল্যুট সেই অচেনা মেয়েটিকে।

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/#comments
