# স্বপ্ন-দিনের ভাবনা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-07-25T22:59:49+00:00
- Updated: 2017-07-25T22:59:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/

---

রাতের নিবিড় অন্ধকার  
খান খান করে জ্যোৎস্না উঁকি দেয় নগ্ন হয়ে, দ্যাখে এমুড়া-ওমুড়া;  
ভাবে, প্রতীকী দিন বানিয়ে ফেলবে, ভোরের অপেক্ষা না করেই,  
অরণ্য ফ্যা-ফ্যা করে মিঠে-হেসে বলে, ‘পাগল হলে বুঝি এবার!!’  
স্তোত্রপাঠ করতে হবে না, বকওয়াস করার ছলে,  
চুপ-কর হারামি, চুপ-করে দেখতে থাক।

নদীর কাচ-জলে জ্যোৎস্না জমে, ঘূর্ণিগুলো ফেনা তোলে,  
ছলাৎ শব্দে নদী-পাড়ে ছুঁইছুঁই করে, জড়িয়ে ধরে-না,  
জোয়ার-ভাঁটার সন্ধি-বক্ষ, জোনাকির আলো-জ্বলা মিছিল  
তুমুল ভোরকে আগলে রেখে হো-হো করে হেসে উঠতে পারে-না;

জলকসাইয়ের দক্ষতায় এক যুবা-গবেষক  
‘হাঁটু গেড়ে বসে’ নিরীক্ষার ছলে লবন-স্বাধ চাখে  
মরুভুমির আকাল বৃষ্টিতে;

শাদিশুদা জ্যোৎস্না এবার করুণ দৃষ্টিতে  
ঘাড় গোজ করে থাকে;

‘আই এ্যাম ফিলিং অ্যা বিট ব্লু’

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/#comments
