# স্বপ্ন ডিঙার জলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-12-30T16:37:09+00:00
- Updated: 2019-12-30T16:37:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%99%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87/

---

১,  
মোহনায় গেছে মিলে, স্বপ্নের বিভোরে ~  
প্রাণে প্রাণে একাত্মায়, দৃষ্টিত অগোচরে ~  
ঝরা বৃষ্টির উষ্ণতায়, ভিজে গেছে মন ~  
ভালবাসার সম্ভারে, জীবনের সব আয়োজন ~  
হাতে হাত ধরে, অনাদায়ি পথ চলা ~  
মনের দৃষ্টিতে, স্বপ্ন ভরা সৃষ্টিতে, সুফলা ।।

২,  
আলোয় রাঙা ভোরে, ঝরা শিউলী ফুলে ~  
বিনা সুতায় গাঁথবো মালা, দুজনে হাতে তুলে ~  
সুবাস মাখবো মনে, ভালবাসার যতনে ~  
আকাশ ছুঁবো, বাতাস ছুঁবো, স্বপ্ন ভরা নয়নে ~  
গোধুলী বেলা, নীড়ে ফেরা পাখীর ডানার ক্লান্তিতে ~  
আমরা না হয় খুঁজে নিবো, এক নিশিতের শান্তিতে ।।

৩,  
বিশ্বাসের নিঃশ্বাস রাখি, তোমার উষ্ণ বুকে ~  
রাত গভীরে, চরম প্রাপ্তিতে, পরম সুখে ~  
বিলীন হই, ভাঙি-গড়ি , এই হৃদয় ~  
স্বপ্ন ডিঙা জলে ভাসাই, দুজনে নিশ্চয় ~  
তুমি জড়িয়ে রাখো, অষ্টে পৃষ্টে, মায়া ভরা আঁচলে ~  
আমি শান্ত হই, নিবিড় থাকি, মাথা রেখে তোমার কোলে ।।

রচনা কাল ঃ ৩০/১২/২০১৯  
ঢাকা ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%99%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87/#comments
