# স্বপ্ন-জাগরণে মুক্তি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-21T15:10:39+00:00
- Updated: 2019-11-21T15:30:58+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

 

বিবর্ণের বিপন্ন উৎসবের অহো রাত্রিতে আজ বড়ই একা,  
ক্ষণে-ক্ষণে মুহূর্ত-ছলনার বিস্বাদ-বিষাক্ততা সময়ের সঙ্কীর্ণ কুটিরে  
ক্ষণভঙ্গুরতায় বিক্ষিপ্ত-উদ্ধত-দুর্বৃত্ত কূটাবেশে কুড়ে কুড়ে খাচ্ছে।

হে বিধাতা,  
প্রাণ-যন্ত্রণার অনন্ত কালস্রোত -বিভীষিকার উল্লাস-উচ্ছ্বাসের  
ধূম্রজাল ছিন্ন করে কায়ক্লেশে-এনে দাও কবিতাময় কালঘুম!

অটল বিশ্বাসের মৌনলোকে এই-ই মিনতি, আজ্ঞাবাহী দাসের;  
সম্ভোগ-রাত্রি নির্বিকার-নির্বিবাদ বিষ ছড়ায়েছে আজ হৃদয় জুড়ে,  
প্রাণ যাত্রার অনিঃশেষ ঘুমের নির্ঘুমতা থেকে মুক্তি দাও, স্বপ্ন-জাগরণে;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
