# স্বপ্ন-চাষ

Author: নীলাঞ্জনা নীলা
Published: 2012-10-12
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7/

[![আমার তোলা ছবি ](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/10/68418_4396097576981_680309552_n1-225x300.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/10/68418_4396097576981_680309552_n11.jpg)  
মেঘ গুডগুড় মেঘ গুড়গুড়  
থমকে আছে আকাশ  
এই সময়ে কি করে হয়  
স্বপ্নফুলের চাষ ?

বুনছি আমি বুকের মাঝে  
লাল-নীল সংসার  
গুনে চলছি আসার প্রহর  
খুলবে বন্ধ দ্বার ।

স্নান করছে চোখের উঠোন  
গাল ভাসছে জলে  
যাচ্ছে ডুবে স্বপ্নগুলো  
তুই আসিসনি বলে ।

ইচ্ছেগুলোর সময় যে শেষ  
নোঙ্গর করার তাড়া  
বলনা রে তুই আসবি কবে  
হবো খুশীতে আত্মহারা !

পাওয়া-না-পাওয়া জীবনটাকে  
স্বপ্নই দিয়ে গেছি  
জমিয়ে রাখা শূণ্যতায়  
মুখ ডুবিয়ে আছি ।

বুঝবিনা তুই কেন এমন  
আজকের এই আমি  
সস্তা করে পস্তাই  
তবু হতে চাইনা দামী ।

আস্ত এক বোকা মেয়ে  
বুদ্ধি-চাদরে ঢেকে  
মুখোশের মাঝে কষ্ট লুকোয়  
আর ভালোবাসে তোকে ।

স্বপ্ন আমার স্বপ্ন রঙ্গীন  
আজকে সাদা-কালো  
তবুও ভাবি একদিন ঠিক  
আসবি হয়ে আলো ।

হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা ।  
অক্টোবর ৮ , ২০১২ ইং
