# স্বপ্ন কুয়াশা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-01-24T06:55:38+00:00
- Updated: 2021-01-24T06:55:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/

---

 

আভাস-ইঙ্গিতে নয়,নয় অনুপুঙ্খ অনুষঙ্গে,  
ভীষণ প্রচ্ছন্ন কুয়াশা-ভোর, দারুণ ব্যঞ্জনায়;  
অস্তিত্বের নিখাদ অনুপস্থিতি  
ঝাঁপ দেয়া সমুদ্র ঢেউয়ের মত জানান দিচ্ছে  
পরিচ্ছন্ন ধোঁয়াশা;

মমত্বের মমত্বের আলো চোখে মেখে  
কিছুই আসে-না অনুসরণে অনুকরণে,  
এ যেন শুধুই হারিয়ে যাওয়া নিজ নিজ অস্তিত্বের মাঝে  
ঘোরতর সুগভীর কুয়াশায়;

কল্পনার আকাঙ্ক্ষাগুলো, আকাঙ্ক্ষার কল্পনাগুলো  
সঞ্চয়ের সহৃদয় নিয়ে চারপাশ-জুড়ে ধাওয়া করে  
প্রতিশ্রুতি দেয়, নেয়-ও;

অপেক্ষা, এক লক্ষ সুখ,  
নিখুঁতে পরিপূর্ণ একটি স্বপ্ন-ছায়া-মুখ।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/#comments
