# স্বপ্ন : অতন্দ্রিলা-১

Author: অদ্ভুত শূন্যতা
Published: 2013-08-02
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a7/

অতন্দ্রিলা, দেখেছো, পাখিগুলো কি মন খুলে আকাশে ওড়ে!  
ডানা ঝাপটিয়ে অমন উথাল পাথাল উড়াউড়ির একটা  
পাখি-জীবন যদি পেতাম!  
কতদিন ভাবি,অতন্দ্রিলা, প্রজাপতির রঙ নিয়ে ছবি আঁকি,  
মন হারানো এক বিহবল জলছবি এঁকে তোমাকে পাঠাই,  
হয় না অতন্দ্রিলা, হয় না, কিচ্ছু হয় না,কিচ্ছুটি না
