# স্বপ্নে দেখেছি ভয়াবহ ১৫ই আগষ্ট

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-08-15T03:48:29+00:00
- Updated: 2020-08-15T03:48:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a7%a7%e0%a7%ab%e0%a6%87/

---

আজ স্বপ্নে দেখেছি দেশের জন্য জীবন  
বিলিয়ে কাজ করার,  
আজ স্বপ্নে দেখেছি সকলের প্রিয় সুন্দর একটি দেশ গড়ার।  
আজ স্বপ্নে দেখেছি অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর,  
আজ স্বপ্নে দেখেছি হিংসা বিদ্বেষ আর  
অন্যায়ের খোলস ছাড়ানোর।  
আজ স্বপ্নে দেখেছি অন্যায়ের কাছে-  
হার না মানার,   
আজ স্বপ্নে দেখেছি হিংসা ভুলে শত্রুকে-  
বুকের মাঝে টানার।   
আজ স্বপ্নে দেখেছি লাখো লোকের-সামনে দিচ্ছি বলিষ্ঠ কন্ঠে ভাষণ,  
আজ স্বপ্নে দেখেছি দেশ থেকে দূর করছি-  
দেশে চলা সকল অপশাসন।  
আজ স্বপ্নে দেখেছি কাছের মানুষরা- আমায় মারার চক্রান্ত করার,  
আজ স্বপ্নে দেখেছি এসব বিশ্বাস না করে-  
স্বপ্নের সোনার বাংলা গড়ার।   
আজ স্বপ্নে দেখেছি ভোর রাতে কাছের-  
শত্রুরা সপরিবারে মেরে ফেললো,   
আজ স্বপ্নে দেখেছি অবাক হলাম কাছের আমার সাথে কি নিঠুর খেলা খেললো।সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙ্গলো,  
চোখ মুছতে মুছতে ক্যালেন্ডারের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল।  
দেখি আজ সেই ভয়াবহ ১৫ই আগষ্ট।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a7%a7%e0%a7%ab%e0%a6%87/#comments
