# স্বপ্নে আঁকা শিশির

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-26T12:28:14+00:00
- Updated: 2020-05-26T12:28:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/

---

 

বিদ্যুৎ-হীন জীর্ণতায় কাটছে নিখুঁত/ত্যাঁদড় সময়  
আম্ফান কালে,  
বেঁকে বসা যাচ্ছে না,প্রেত সময় দুলছে  
ভৌতিক হাওয়ায়, সুদূরের আলোর ঝলকানিতে;  
দেখতে পাচ্ছি রঙিন কাগজের হাতছানি  
ছাপোষা জীবনের অনিশ্চিত বেড়াল-নিঃসঙ্গতায়  
খুঁজি, অপেক্ষায় থাকি নিঝুম অজ্ঞাত কন স্বপ্ন প্রহরের;

একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে,  
ঝাঁক ঝাঁক স্মৃতি শেষে নিমগ্ন শিশির দেখি ঘাসের ডগায়।

ছবি নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/#comments
