# স্বপ্নের সাথে কথা

Author: মিথুন
Published: 2015-06-27
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

♪ হাই জানটুস  
\* আরে বাপরে কাকে দেখি আজ এই অবেলায়। তুমি দেখি আজ [শুন্য শুন্যালয়](/?author=431 "শুন্য শুন্যালয়") আপুর ভোর হয়ে গেলে।  
♪ উম তুমি যেমন রাত জাগতে পারোনা, আমিও ভোরে উঠতে পারিনা কি করবো?  
\* হুম আমি কি আর [ছাইরাছ হেলাল](/?author=4 "ছাইরাছ হেলাল") ভাইয়ার রাত্রি যে রাত জাগবো?  
♪ আপনি দেখি আজ সোনেলার ভাষায় কথা বলছেন  
\* কি করবো [সীমান্ত উন্মাদ](/?author=233 "সীমান্ত উন্মাদ") ভাইয়ার জ্যামিতিক ভাষা জানিনা যে।  
♪ হা হা হা বুঝেছি সোনেলার ভূত আপনার ঘাড়ে আজ  
\* উহু সোনেলার ভূত হচ্ছে [মেহেরী তাজ](/?author=1697 "মেহেরী তাজ") আপু, শুন্য আপু নাম দিছে তার।  
♪ আপনার নাম কি?  
\* আমাকে কেউ কোন নাম দেয়নি, কেউ মনেই রাখেনি আমাকে 🙁  
♪ আহহারে আহ্লাদী, ঢংগী বউ টা আমার।  
\* আমি ঢংগী হতে যাব কেন, ঢংগী হচ্ছে [লীলাবতী দি](/?author=6 "লীলাবতী দি")।  
♪ তোর যা মায়া সবাই তোকে মনে রেখেছে নিশ্চয়ই  
\* নাহ, [খেয়ালী আপু](/?author=1707 "খেয়ালী আপু")র আজব মায়া সবার উপর ভর করেছে।  
♪ খুব দুস্টু হয়েছিস  
\* হুম আমার আসলে [ব্লগার সজীব](/?author=103 "ব্লগার সজীব") ভাইয়ার মত দুস্টু একজনের সাথে প্রেম করা উচিত ছিল।  
♪ কি বললি তুই?  
\* উম কি জানি হয়েছে তোর। বেশ কাটখোট্টা হয়েছিস কএকদিন ধরে। [তানজির খান ভাইয়ার](/?author=1828 "তানজির খান ") কবিতার মত রেগে থাকিস।  
♪ হুম এলোমেলো ভাবনা আসে ইদানিং  
\* [নীলাঞ্জনা নীলা](/?author=26 "নীলাঞ্জনা নীলা ") আপুর মতো?  
♪ তোর জ্বালায় মন খারাপ করে থাকার উপায় আছে? একটু সিরিয়াস হতে পারিস না? সেই কবে তোকে দেখেছি।  
\* এই [রিমি রুম্মান](/?author=366 "রিমি রুম্মান ") আপুর মতো পুরনো স্মৃতি বলে আমার মন খারাপ করিয়ে দিবিনা। দেখা হবে খুব শীঘ্রই। [আশা জাগানিয়া](/?author=1821 "আশা জাগানিয়া") কিছু বল।  
♪ কিছু বলবোনা তুই একটা গান শোনা  
\* [অরণ্য](/?author=1719 "অরণ্য") ভাইয়াকে ডাকি?  
♪ বুঝেছি। তুই সোনেলায় গিয়ে বসে থাক। চা খাবো আমি।  
\* নিজে নিজে বানিয়ে খেতে হবে আহারে  
♪ কি করবো বানিয়ে দেবার কেউ নেই আমার। কাল স্টোভ জ্বালাতে গিয়ে আঙ্গুল পুড়িয়েছি জানো?  
\* আরে বলোনিতো কাল!! তুমি [জিসান](/?author=3 "জিসান") ভাইয়ার শেষ পোস্ট টা পড়োনি? পড়লে তো দেয়াশলাই থেকে আগেই সাবধানে থাকতে পারতে।  
♪ তুই কি একটু সিরিয়াস হতে পারিস না?  
\* চাইলেও তো পারিনা। ইচ্ছে করে [মৌরিন](/?author=1404 "মৌরিন ") আপুর মতো আকাশ প্রেমিকা হতে, [রুবা](/?author=1733 "রুবা ") আপুর মতো ব্যক্তিত্ববান হতে।  
♪ আচ্ছা আচ্ছা ম্যাডাম, কিছু হতে হবেনা। আপনি আপনার মতোই থাকুন। একটা ইচ্ছে জাগছে খুব।  
\* কি?  
♪ কিছুনা।  
\* [অনিকেত নন্দিনী](/?author=499 "অনিকেত নন্দিনী ") আপুর মতো যা ইচ্ছে বলে ফেলতে শেখো।  
♪ এত সোনেলা সোনেলা করছ, সোনেলায় তো কম আসো দেখি, লেখাও তো দাওনা  
\* আমি কি [মনির হোসেন](/?author=314 "মনির হোসেন") ভাই? এত লিখা আসে নাতো  
♪ তোর কাছে আমার চাইতে সোনেলা বেশি প্রিয় বুঝতে পেরেছি।  
\* কি যে বলিস, তুই আমার [স্বপ্ন](/?author=361 "স্বপ্ন"), তুই আমার সব, তুই-ই আমার [সোনেলা](/ "সোনেলা")।  
♪ গররররররররররররররররররররর
