# স্বপ্নের রাজকন্যা

- Author: [নীল প্রান্তর](https://sonelablog.com/author/nilprantor/)
- Published: 2013-09-06T23:25:06+00:00
- Updated: 2013-09-06T23:26:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

মনের গ্রহীনে  
হৃদয়ের অরণ্যে  
রেখেছি তোমায়  
অতি যতনে ।  
এ মনের কথা  
একটুও কি  
বুঝলে না তুমি??  
তুমি আমার  
নাই বা হলে  
তাই বলে কি  
আমি তোমায়  
ভালবাসতেও পারব না ।  
আমি তো বলিনি  
আমাকে ভালবাসতেই  
হবে তোমার,  
আমার সাথে  
জনম জনম  
থাকতে হবে তোমার ।  
আমি শুধু চেয়ে ছিলাম  
একটু ভালবাসা তোমার কাছে ।  
যা তুমি দিলে না আমায় ।  
বিধাতা হয়ত  
ভালবাসা আমার ভাগ্যে দেয়নি ।  
বিধির লিখনতো  
আর খণ্ডাতে পারি না ।  
তবুও এ মন চায়  
শুধু তোমায়  
ভালবেসে যেতে  
তোমায় নিয়ে  
স্বপ্ন দেখতে ।  
তোমাকে নিয়ে  
আমার জীবন সাজাতে ।  
জানি আমি  
কোনও দিনই তা পারব না।  
কিন্তু আমার  
কল্পনার রাজকন্যা  
হতে তো কেউ  
তোমাকে বাধা  
দিতে পারবে না ।  
আমার স্বপ্নের রাজ্যের  
রাজকন্যা হবে তুমি ।  
যেখানে তুমি আর আমি  
ছাড়া অন্য কেউ  
থাকবে না ।

আমার স্বপ্নের রাজকন্যা হবে তুমি ????  
আমার স্বপ্নে আসবে কি তুমি ????  
নাকি আমি সারা জীবন সপ্নহীন থেকেই যাব????

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
