# স্বপ্নের রাজকন্যা

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-02-22T12:02:42+00:00
- Updated: 2020-02-22T12:02:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/

---

এ্যাঁই মেয়ে,শোন মেয়ে!  
তুমি কি এসেছিলে আমার স্বপ্নে?  
দিয়েছিলে কি মৃদু টোকা ,  
মনের দরজায়?  
একেবারে অবিকল  
সেই মুখ, সেই চোখ, সেই হাসি!  
এতটা মিল কি করে হয়!  
যাকে দেখেছি আমি গতরাতে।  
বলো না মেয়ে,  
তুমি কি এসেছিলে আমার স্বপ্নে?

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/#comments
