# স্বপ্নের মায়া ভুবন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-29T03:20:40+00:00
- Updated: 2019-11-29T05:16:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a8/

---

 

আমার সকল চূর্ণবিচূর্ণ পথ চলে গেছে  
ক্লান্তি-বিহীন শুদ্ধ জীবন্ত ঘ্রাণ-ফুলের গন্ধ গভীরতায়,  
অ-নিঃশেষের উজ্জ্বল-উচ্ছ্বাসে, না-থামা পথিকের মত,  
নক্ষত্র-পল্লীর-স্বপ্ন এঁকে এঁকে; গাঢ় রাত্রির নীল নিরুদ্দেশে;

মহাকালের খেরো খাতায় লিখে রেখেছি/রাখছি  
বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য,  
স্থির-নির্বাক-ভাষাহীনতায়, দগ্ধ-হৃদয়ের ইতস্ততায়;  
ম্রিয়মাণ ব্যাকুল হৃদয়ের কোলাহল শেষে  
দুরূহ-প্রেমিকের মত বসন্ত-চিঠি ছুঁড়েছি একান্ত নির্জনতায়,  
ভালোবাসার শিকড়ে শিকড়ে, তপ্ত বুকের গহন-গভীরে,  
সীমাহীন ভালোবাসার অজস্র সুখের ক্রম সন্ধিক্ষণে।

তাৎক্ষণিক চোখের পরশে লিখে রাখা বিকেল ছুঁয়ে যাওয়া কাব্য-কথায়  
লটকে দিলাম চিরপ্রীতির নিঃশঙ্ক-নিসংকোচ প্রত্ন-হাসি।

ছবি……নেট থেকে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a8/#comments
