# স্বপ্নের বাসর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-26T08:50:38+00:00
- Updated: 2018-07-26T09:03:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0/

---

বৃষ্টি ভাবে  
কবিতায় বাঁধবে স্বপ্ন বাসর,  
বনফুলে নয়, বুনো-ফুলের গন্ধে-গন্ধে;  
বন ক্রমশ বেশ-বন রূপ নিয়ে বিকশিত হতে থাকে;  
অপরূপ স্নিগ্ধ সূর্যের মেলে রাখা কবিতার ডানার রঙে রঙে  
কবিতায় কবিতায় কবিতা আরও গভীর ঘুম এনে দেয়,  
অফুরন্ত তৃষ্ণার কাঙ্ক্ষিত বাসর প্রতীক্ষায়;

নেশা-তুর মৌমাছিদের সুতীব্র হুলাহুলির ভীরে  
স্বপ্ন-বাসর দিবা-স্বপ্ন হয়ে জ্বলে, জ্বালায়;  
স্বপ্ন-দূরত্ব ও দূরত্বেই থেকে যায়!

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0/#comments
