# স্বপ্নের ডানা মেলা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-12T12:04:39+00:00
- Updated: 2020-06-12T12:04:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

 

ক্ষীণ বাতাসে মিলিয়ে যায়/যাচ্ছে,  
মুহূর্তে মুহূর্তে, মুহূর্তের ভ্রান্তিতে,  
কাচ-ভঙ্গুর বিশ্বাসগুলো ফিরে এসে  
জানলায় উঁকি দেয়;  
ফিরে আসে স্বভূমিতে আবার-ও ভ্রান্তির মত;

আত্মস্থ মুহূর্তগুলো অস্থিরতা বয়ে আনে,  
বিমুগ্ধতা না;  
বুক পকেটে লিখে রাখা স্বপ্নগুলো থমকে দাঁড়ায়  
ভারী বর্ষণ উপেক্ষায় রেখে, শুরু করে পথচলা  
আলোক-রেখা বরাবর;

রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে  
স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে,  
হারিয়ে ফেলা গোধূলির রক্তিম বিস্তারে।

ছবি, [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
