# স্বপ্নের ঝর্ণা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-09T12:55:52+00:00
- Updated: 2021-07-10T14:22:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be/

---

 

এক পশলা ধূসর বৃষ্টির বাঁকে  
বৃষ্টিস্নাত হতে হতে ঘর্মাক্ত দেহ  
নতজানু হয় বারে বারে, বিষণ্ণ/ বিষর্ম  
অসহায়তায় উদভ্রান্ত-ও হয়, দীর্ঘ-দিন দীর্ঘ-রাত্রিতে,  
অধরা স্বপ্ন গুলো পিছলে পিছলে যায় ঝরে পরবে বলে;

মৌন সন্ন্যাসীর ভাবনার মত অমরাবতীর  
দারুণ সব ঝর্ণা/ প্রস্রবণ শুধুই জাল বোনে  
স্বপ্নের মাকড়শা হয়ে;

পেত্নীদের মত আহ্লাদী হাত বাড়ায়, চমকের  
হাস্যোজ্জ্বল সৌরভ পোশাকে হতবিহ্বল করে,  
চিমটি কেটে দেবে সুগভীর নখরে, সবার অলক্ষে;

উদ্ভাসিত সৌন্দর্যে মুহূর্তের অখণ্ড রঙ ছড়িয়ে  
ঝলমলে আলোর স্বস্তি-বৃষ্টি আসবেই, স্বতঃ প্রণোদিতে।

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be/#comments
