# স্বপ্নেরা স্বপ্নেই ছুঁয়ে থাকে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-01-21T12:48:20+00:00
- Updated: 2022-01-21T12:48:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87/

---

 

স্বপ্ন দেখার অভ্যাস অভ্যাসেই থেকে গেল,স্বপ্ন স্বপ্নেই,  
মুণ্ডুহীন একরোখা সময় নিঃসঙ্গতা পোহাবে বলে  
ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে ধীর-দানব অন্ধকারে;

আমাকে ফেলে রেখে স্বপ্নেরা নিজেরা নিজেদের  
গাল-গল্পে মেতে গেল,  
শীতের অবগুণ্ঠিত আকাশের দিকে আঙুল তুলে তুলে  
কত কত সময় গড়িয়ে নিল;

গুণে গুণে স্বপ্নেরা স্বপ্নে-স্বপ্নে দোল খায়, দোল দেয়,  
না ফুরানো সময়ের স্রোতে;  
দুঃস্বপ্নের মত কুয়াশা-ঢাকা স্বপ্ন-সময় হেঁটে যাচ্ছে  
সব কিছু পেছনে ফেলে রেখে;

নিরালম্ব জীবনের বিষণ্ণ চুলের ছায়া শুধুই দীর্ঘাঙ্গী হয়  
স্বপ্ন ছেঁড়া বাস্তবতায়, স্বপ্নিল আলিঙ্গন শেষে।

ছবি নেটের।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87/#comments
