# স্বপ্নীল দিনের হিসাব

- Author: [নায়িমা জাহান](https://sonelablog.com/author/naeemajahan/)
- Published: 2019-09-17T04:46:06+00:00
- Updated: 2019-09-17T04:46:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac/

---

কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক,  
কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো-  
ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম!

এই যে ক্লান্ত নির্ঘুম রাতেরা –  
তোমরা সিডাকটিভ এর মতো আমায় এমন ব্যাকুল করে রাখো ক্যানো?

এক রাত্তিরে আমি ঠিক  
বেসুরো মাতালের মতো ছন্দপতন ঘটাবো-  
তোমার হৃদপিন্ডে হাতুড়ির আঘাত হেনে বলবো-

আমার স্বপ্নিল দিনের পূর্ণ হিসাব চাই,  
নিলামে কত বিকিয়েছিস???

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac/#comments
