# স্বপ্নিল পৃথিবী

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2019-05-13T13:31:24+00:00
- Updated: 2019-05-13T14:34:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/

---

আমাদের পৃথিবীতে শুধু আমরা দুজন  
বিনা মেঘে বজ্রপাতের মতনই  
হঠাৎ ছিটকে যাই!  
চোখের সামনে থেকে হারিয়ে যাও তুমি  
সবকিছু ধোঁয়াটে !

আধোফোটা হাস্নাহেনার পাপড়িতে  
ঢুলে পরেছে যে চাঁদ  
সে থাকতে চায় প্রবল উন্মাদনায়  
মায়ায় জড়াতে চায়  
নীলাভ পৃথিবী দেখে !

সে পৃথিবী দেখছে আর আমি  
অপেক্ষা করছি তোমার———–  
ষষ্ঠ ইন্দ্রিয় চৌচির!

ক্রমশঃ তুমি কাছে আসলে,  
হঠাৎ যেনো থেমে গেলো সব !  
বুঝতে পারি —— তোমার স্পর্শ  
প্রতিফলনে চাঁদটি আজ ফ্যাকাশে  
স্বপ্নভরা রাতটিও বিমূর্ত  !!

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/#comments
