# স্বপ্নাচলের কবিতারা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-20T04:59:13+00:00
- Updated: 2020-05-18T04:50:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

---

 

এই-যে এই বিনিদ্রের অটল ভূবনে,  
প্রতিনিয়ত সঙ্গ দেয়  
লিখিত-অলিখিত লেখাগুলো,  
স্বপ্নাচল ছুঁয়ে ছুঁয়ে;  
সুঘ্রাণ স্যানিটাইজারের শীতলতা দিয়ে  
হাত ধুইয়ে দেয়;  
রোদ-বৃষ্টির আবাহন নিয়ে গুঞ্জনের সুর তোলে  
রৌদ্রোজ্জ্বল দিনে, বা নাক ডাকা ঘুম ঘুম প্রহরে;

বন্যা উপদ্রুতার স্রোত ছাড়াই  
দ্বিধাহীন ভাবনা-ভেলায় বয়ে নিয়ে যায়;  
নিষিদ্ধ আড্ডা ভুলিয়ে স্বর্গোদ্যানে  
নিরাল নিরিবিলিতে হাঁটতে দেয়;

হস্তিনাপুরের চাবিটি কিছুতেই  
হাতছাড়া করতে চায় না।

ছবি, নেট থেকে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/#comments
