# স্বপ্নময়তা

- Author: [রাতুল](https://sonelablog.com/author/tausif31/)
- Published: 2013-11-14T04:45:47+00:00
- Updated: 2013-11-14T16:16:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: অনুভূতিকথন
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be/

---

আজ আমি ফিরবো বলে পণ করেছি,  
হারানো পথ ধরে-  
চেনা কোন লোকালয়ে।  
আজ আমার স্বপ্ন গুলো ফুরিয়ে যাবে না,  
সৃতি গুলো মুছে যাবে না,  
আজ আমার ইচ্ছে গুলো-  
মরে যাবে না।  
আশা গুলো আজ আঁধারে হারাবে না।  
হয়তো আজ আমি আঁধার এর নিমন্ত্রণ,  
গ্রহণ করবো না।  
আজ হয়তো,  
ভুল করে আলোয় হারাবো।  
আজ আবার,  
স্বপ্ন ডানায় ভর করে-  
আশার আকাশে উড়ে বেড়াবো।  
আজ হয়তো,  
মগ্ন হবো আলোর খোঁজে।  
যে আলো ফিরিয়ে দিয়েছিল-  
শূন্য হাতে।  
আমি আজ ফিরে যাবো,  
সেই পথ এ,  
যে পথ আমায় ফিরিয়ে দিয়েছিল,  
আঁধারের পানে।  
আজ আমি মাথা তুলে ভোর দেখবো,  
আঁধার কে পিছে ফেলে,  
সকল বাঁধার শেকল ভেঙ্গে-  
আলোর পানে ফিরে যাবো।  
গোধূলির আলোয়, আজ রাঙিয়ে নিবো-  
এই আমাকে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be/#comments
