# স্বপ্নবিলাস

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-04-05T15:32:10+00:00
- Updated: 2020-04-05T15:32:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

---

বয়সন্ধি পেরুতেই যেন তুমি মায়াবতী যুবতী।  
তোমার সর্বাঙ্গে ফুটেছে বাড়ন্ত যৌবন ,  
তোমার সুডৌল স্তনে কামসূত্রের নমুনা।

তুমি গর্ভবতী হলে আমাদের মুখগুলোয় ফুটলো ভরাপূর্নিমা,

প্রসব বেদনায় তুমি যখন উন্মত্ত-  
চতুর্দিক চমকালো অগণিত বর্ণিল আভা।

প্রসবযন্ত্রণা ভুলতে না ভুলতেই–  
তুমি নষ্টদের কবলে !

সময়গুলো চলে গেল অসময়ের দখলে।  
তবে কি জন্ম হল কতক জারজ জাতকের!

তবুও আশাবাদী আমরা যুগ-পরম্পরায়;  
তোমার পূণ:পূণ রতিক্রিয়ায়।

ভুল ছিল কি আমাদেরও !  
সুখ ছিনিয়ে আনবো বলে—  
যৌবনের মোড় থেকে কিনে আনলাম দীর্ঘশ্বাস; এক নদী মরিচিকা !

তবুও কেঁদোনা মা ; ঘড়ির কাটায় মেলাও পা,  
একটু হাঁটো, জিড়িয়ে নাও, আরেকটু হাঁটো।  
এবার বসো অন্ধকারের মুখোমুখি,  
ধৈর্যের পর্দায় রাখো চোখ,  
দ্যাখো’ স্বপ্নের ক্যানভাসে ভেসে উঠছে–  
আমাদের বেঁচে থাকবার মানচিত্র।  
———————–0 0———————–

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/#comments
