# স্বপ্নবাইকঃ-

- Author: [মিথুন](https://sonelablog.com/author/mithun-com/)
- Published: 2013-10-17T02:39:42+00:00
- Updated: 2013-10-17T02:39:42+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%83/

---

আমি যাচ্ছি ড্রাইভারের পেছন পেছন, একজন পাকা বাইক ড্রাইভার…

কে? কে আবার সে ছাড়া… 🙂

 

**স্বপ্নঃ ম্যাডাম শক্ত করে ধরুন।। আমি এখন বাতাসের সাথে পাল্লা দেব।।মিথুন ম্যাডাম থাকলে আমি আর আমার বাইক ভরশুন্য হয়ে হাওয়ায় ভাসতে থাকি।।**

**আমিঃ তা বেশ তো, বাইক নিয়ে চলুন সোজা খাদে গিয়ে পড়ি।।**

**স্বপ্নঃ এইটা কি বললে? তুমি জানো আমি কত ভালো বাইক চালাই ।।**

**আমিঃ জানিনা তবে খাদে পড়ে জানার ইচ্ছে নেই, আস্তে চালাও।।**

 

হাতদুটো নিশপিশ করছে, পেছন থেকে একটু জড়িয়ে ধরে রাখার জন্য ।। কিন্তু একটু লজ্জা লাগছে ।।

 

**স্বপ্নঃ তোমার চুলগুলো আরেকটু লম্বা হলে ভালো ছিল ।। বাতাসে তোমার চুলগুলো উড়ে এসে আমার মুখেচোখে  এসে লাগতো।।**

**আমিঃ আহা মরে গেলাম !!! চুলগুলো কামিয়ে ফেলবো ভাবছি ।।**

**স্বপ্নঃ ফেলো ফেলো।। দেখোনা কত টেকো মাথার মেয়ে বিশ্ব সুন্দরী প্রতিযগিতায় যায়।। হা হা হা।।**

 

এমন রাগ লাগছে ।। এর সাথে কথা বলে কে ? মাঝে মাঝে আড়চোখে দেখছে সে আমাকে।। স্বপ্ন কি বুঝতে পারছে আমার ভেতরে কেমন একটা চাওয়া ধুকধুক করছে ?

 

**স্বপ্নঃ কেউ চাইলে আমাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে রাখতে পারে, সামনের রাস্তাটা বেশি ভালো নয় ।। পরিয়া গেলে বাইকচালক দায়ী থাকিবে না ।।**

**আমিঃ বাইকচালকের মতলব আমি বুঝি।। (অনেক খুশী আমি )**

**স্বপ্নঃ মতলব বুঝিলে দেরী কেনো কন্যা? লতার মতো জড়িয়ে রাখেন ।। আপনার ছোয়ায় আমি এখন ফরমুলা ওয়ান এর চ্যাম্পিয়ান হতে যাচ্ছি।।**

 

অনেক এলেবেলে স্বপ্ন দেখি আজকাল।। মিছেমিছি স্বপ্নের আনন্দ কস্টে, কস্টের পাল্লা একটু ভারীই থেকে যায়।।

তবু আমার স্বপ্ন বাইক চলতে থাকে, চলতেই থাকে।।

 

 

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%83/#comments
