# স্বপ্নচারিণী

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-12-23T08:30:15+00:00
- Updated: 2019-12-23T08:30:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a7%80/

---

তুমি অনেকটাই নিয়ন্ত্রণ করে নিয়েছো আমায় ~  
ছলে, কৌশলে, মননে, দক্ষতার আদলে ~  
ইচ্ছে হলেই পারি না যেতে, বৃত্তের বাহিরে ~  
আচ্ছন্ন করে রেখেছো, দুরসন্ধি দৃষ্টিতে ~  
রীতিতে, নীতিতে খবরদারী তোমার, প্রতিনিয়ত ~  
ভালবাসার মায়ায় আবৃষ্ঠ আবরণে ।।

আমি বাঁধা পড়ি, মুঠোফোনের টাওয়ারে ~  
অষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, তোমার হ্যা না সংলাপ ~  
আমি বিস্মিত হই, উষ্ণতায় ভিজি, সুখানুভুতিতে ~  
ছায়ার মতো উপলব্ধি করি, তোমার অদৃশ্য উপস্থিতি ~  
সাহস জাগে, প্রাণ পাই, রোজকার কর্মকাঠামোতে ~  
পরোক্ষ অনুপ্রেরণায় জাগ্রত তুমি সদাই ।।

অহর্নিশি তুমি স্বপ্ন চারিণী, নিঃসঙ্গতার বুক জুড়ে ~  
জ্ঞ্যানে, ধ্যানে উপস্থিতি তোমার সরব, নিয়ম করে ~  
আমি স্বপ্ন দেখি, বিভোর হই, প্রত্যাশায় অবিচল ~  
অপেক্ষায় থাকি, প্রহর গুনি, নজর রাখি মেসেজের পাতায় ~  
ভালবাসার উষ্ণ দুয়ার খোলে, স্বপ্ন চারিণী এসে ~  
রোজ নামচায় খবর নিবে তুমি আমায় ।  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১৫/১২/১৯  
ঢাকা

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a7%80/#comments
