# স্বপ্নঘুমের রাজপুরুষ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-11-04T13:20:09+00:00
- Updated: 2016-11-04T13:20:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/

---

নিরাল কাচঘুম ভেঙ্গে যায়  
স্বপ্ন দেখতে দেখতে,  
রাজপুরুষের অগাধ আতিথ্যে  
আহা, সে এক মধুস্বপ্ন গেল ভেঙ্গে;

কাচের চুড়ির রিনিঝিনি শব্দ  
চূর্ণী মালার নাচন বা চূর্ণ-বিচূর্নতার,  
নৈঃশব্দতার নৈঃসঙ্গে ডুবে থাকা  
দিঘী-পুকুর আর গাঁ-গুলো  
সে এক চমৎকার রাত্রি ছিল।

বৃষ্টি ঝরছে উপুড়ঝুপুর  
তবুও বাজছে রিনিঝিনি শব্দনূপুর,  
এক চিলতে নীলের ঐ আকাশে  
চনমনে রাজপুরুষ, আবারও এসো  
স্বপ্নে নয় বাস্তবতার ছায়া ফেলে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/#comments
