# স্বপ্নকে খুঁজি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-10-09T04:17:06+00:00
- Updated: 2020-10-09T04:17:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/

---

ঢেউয়ের স্তরে স্তরে সর্বনাশের বীজ

দুর থেকে ভেসে এসে ভাংগে

হাজার বুকের স্বপ্ন

অন্ত পুরে হাহাকার

নি:স্ব  করিডোর

বেলকনিতে শুকিয়ে থাকা

বেলী ফুলের চারা ।

 

ঢেউ এর গর্জনের ন্যায়

কেঁদে উঠে মন

মনের সংগোপনে

ভাংগনের অভিলাষে ।

 

আমি খুঁজে ফিরি আজও

ঢেউয়ের অতলে হারিয়ে যাওয়া

আমার স্বপ্ন কে          ।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/#comments
