# স্বপ্নঃ অতন্দ্রিলা -২

Author: অদ্ভুত শূন্যতা
Published: 2013-08-03
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%83-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8/

এতো স্বচ্ছ্ব আজ দুপুরের আকাশ  
অথৈ নীলের নির্জন উচ্ছলতা,  
অতন্দ্রিলা, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে,  
অলস দুপুরের জানালা খুলে  
এমন নিসর্গে চোখ মেলি –  
বুকের গহীনে এক নিবিড় অনুভব,  
এ অনুভব উড়িয়ে দিলাম হাওয়ায়  
অতন্দ্রিলা, এই অনুভব তোমাকে ছুঁবে…..
