# স্বত্বা

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-11-12T06:10:24+00:00
- Updated: 2015-11-12T06:19:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/

---

আদতে আত্মহত্যার মধ্যে তেমন কিছুই নেই।  
যা আছে তা হল কৃচ্ছসাধন, জীবনের উপর কৃচ্ছসাধন মাত্র!  
এর চাইতে ঢের ভাল কোরবানি দেওয়া; ভালবেসে।

মূলত ভালবাসাতেও কিছু নেই।  
মূল যা তা হল ভালবাসার নামে শরীরের বিকিকিনি, মন সেখানে আধার মাত্র!  
এর চাইতে ঢের উপযোগী হচ্ছে লিখে যাওয়া; মানুষকে নিয়ে।

সর্বোপরি লেখকেরও কোন কৃচ্ছতা নেই।  
মোটে দু’টি চোখ; দু’টি কান আর দু”টি হাত দিয়ে উপলব্দি করা!  
এ হচ্ছে এক মনে বহুমনগামী স্বত্বার পরিচয়, কিছুতেই তৃপ্ত হয় না।

---

Comments: 58 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/#comments
