# স্বগত

- Author: [অরণ্য](https://sonelablog.com/author/oronno/)
- Published: 2015-12-16T10:19:35+00:00
- Updated: 2015-12-16T10:19:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%97%e0%a6%a4/

---

আমারও কিছু করার আছে  
অনেক কিছুই বাকি!  
আমি শালা কোন ‘বোকাচো’ এক  
হুদাই! নিজেকে দিয়েছি ফাকি।  
‘ছয়’-এ যে তোকে যেতেই হবে  
কে বলেছে তোকে, কোন ভাই?  
‘তিন’-ও ঠিক ঠিক মহাখালীই যায়  
ভাবছিস শালা ছাই।  
তিন-ছয় শালা বাদও দিস যদি  
টেম্পু, ‘সাতাশ’-ও কাছে;  
বাস না পেলে শালা ওপারে যা তুই  
দেখ, রিক্সা দাঁড়িয়ে আছে।  
এসবও শালা ঝেড়ে ফেলে দে  
অন্য কিছুও ভাব।  
পাবলিকেই কেন ভাবছিস জীবন  
বদলা না তোর স্বভাব!  
মহাখালীইবা তোর এতো প্রয়োজন কেন  
আগারগাঁ গেলেও তো পারিস  
খুব প্রয়োজনে না গিয়েও সেখানে  
মেইল-ফোনে কাজ সারিস।  
ভাবছিসই যদি, তবে এতো ছোট কেন?  
ভাব না বহুদূর!  
বিশ্বাসই তোকে চিনিয়ে দেবে  
নিয়ে যাবে অচিনপুর।  
…

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%97%e0%a6%a4/#comments
