# স্বগতোক্তির বীণ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-11-29T05:43:05+00:00
- Updated: 2021-11-29T05:43:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%97%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3/

---

 

তাজা কবর দেখে থমকে যেয়ে কাছে ঘেঁসে দাঁড়াই,  
দেখি, লবণ-চোখ-স্বজনেরা ছুঁড়ে দিচ্ছে  
মুঠো মুঠো মাটি, কান্না উগড়ে, চেপে রেখেও;

অশ্রুহীন আমি! ভাবি————-  
রোজ ই তো কত কত কত্তজন হারিয়ে যাচ্ছে  
মৃত্যু-নিয়ম মেনে,  
অনাথ শিশু আর অকাল বৈধব্যরা ও সংখ্যা বাড়াচ্ছে;

ঘাটের মরারা ও বেহদ টিকে যাচ্ছে  
বেপরোয়া ব্যারাম কে তুচ্ছ-তাচ্ছিল্যের তুড়ি মেড়ে,  
বিরহ কাতরতার সর্বান্তকরণে;

শুধুই ফেলে আসা আলোক আলোক প্রেমম প্রথম সুখ মুহূর্তগুলোতে  
ফিরেও যেতে চায়, নির্জনতার সুখ-চুম্বনের হাত ধরে ধরে,  
অসম্ভব-স্বপ্ন জেনে-বুঝেও স্মৃতির বৈঠকখানায় গা-এলায়,  
অমরত্ব যখন শুধুই হাসে  
অলীক যাপনের সামান্য যতিচিহ্নহীন স্থায়িত্বে;

স্বগতোক্তির বীণ বলছে, আসতে হবে তো বাছা!! তৈরি তো?

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%97%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3/#comments
