# “স্পর্ধিত প্রতিশ্রুতি”

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-01-07T03:26:59+00:00
- Updated: 2015-01-07T03:26:59+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

---

স্পর্শ করো ,  
আমি ক্ষয়িষ্ণু প্রতিটি মৃত কোষে এনে দেব প্রাণ ,  
শোনাব তোমায় এক পরিচিত ফাগুনের গান ।

হাত ধরো ,  
আমি তোমাদের উন্নাসিক দাম্ভিক হৃদয়ে লাগাবো – চেতনানাশক মলম !  
উর্বর মানসপটে লাগামহীন ছোটাব – আমার এই স্খলিত বুড়ো কলম ।

স্পর্শ করো ,  
দীঘল অমারাত্রির সব স্বপ্নভুক মাছিগুলো, মুহূর্তেই হবে – বাক্সবন্দী , নির্জীব , অসাড় !  
তোমার শ্যাওলাপড়া ঘুমন্ত চেতনায় ঘটাবো -প্রেমের বর্ধিষ্ণু শেকড়ের প্রসার ।

হাত ধরো ,  
হতাশা আর স্বপ্নভঙ্গের বেদনা , তোমার তপ্তরুধিরে জাগাবে – নতুন প্রাণের উন্মাদনা !  
এক সৌম যাদুকর দেবে আশার টনিক – ইস্পাত দৃঢ় হবে উপদ্রুত চেতনা ।

স্পর্শ করো ,  
এক মায়াবী চাঁদকে দেখে হাসবে তুমি -তাচ্ছিল্যের অট্টহাসি !  
ভালবাসার সব সেকেলে কবিতা লাগবে বড্ড দুর্গন্ধময় , বমি উদ্রেককর – বাসি।

হাতধরো , স্পর্শ করো –  
রাস্তার ঐ ছোট্ট টোকাইটাকেই তোমার লাগবে বড্ড আপন !  
এক যাযাবর আমৃত্যু লিখে যাবে তৃতীয় বিশ্বের এক শ্রেণীহীন কবিতার ভুবন ।।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#comments
