# স্নিগ্ধ এ পথে।

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2017-03-12T15:44:31+00:00
- Updated: 2017-03-12T15:44:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%8f-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a5%a4/

---

![17308748_1889379404653891_3993087165174555081_n](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/17308748_1889379404653891_3993087165174555081_n.jpg)  
আকাশে দেখ মেঘের চিহ্নমাত্র নেই,  
সারা আকাশ জুড়ে তারার মেলা।  
রাতের নির্জনতা এ পৃথিবীকে আরো ঘুমন্ত করেছে।  
চাঁদ দেখ তার স্নিগ্ধ আলো নিয়ে হেসে উঠেছে।  
এ আলোয় কৃত্রিম এক পথ তৈরি হয়েছে  
আমি বিমুগ্ধ নয়নে চেয়ে আছি সে পথ পানে।  
শুকনো পাতার মরমর ভেঙে চলে আস এ দ্বারে  
বুকের ভিতর কাপন তোলো।  
কর্মহীন পরিশ্রান্ত এ আমি তোমার ঘাসবুকে এলিয়ে পড়া এক শিশিরবিন্দু।  
তন্দ্রাজড়িত নয়নে সুখের এক নিঃশ্বাস ফেলি।  
ক্ষণকালের জন্য স্থীর হয়ে যাক সবকিছু।  
বহুকাল ধরে ডায়রির পাতায় থাকা বিস্মৃত কোনো শুকনো ফুলের কলি  
হেসে উঠুক আবারো।  
এককালে তাকে সজীব অবস্থায় যত্নে রেখেছিলাম।  
আজ সে বর্ণ গন্ধহীন আবর্জনা মাত্র।  
,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,  
১২/০৩/১৭.

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%8f-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a5%a4/#comments
