# স্তব্ধতার কোলাহল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-08-22T14:49:09+00:00
- Updated: 2015-08-22T14:49:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2/

---

সহসা ঘুম থেকে জেগে উঠি, ভাবি  
একি স্তব্ধতা নাকি কোলাহল  
বা স্তব্ধতার কোলাহল.  
আবার ও ভাবি  
এলো নাকি সুদূরের কোন চাওয়া বা না পাওয়ার ডাক?  
নাকি কোন অপেক্ষার স্বজনবন্ধুর বা শত্রুবন্ধুর ডাক  
নাকি ডাক কোন না ফেরা দেশের।  
এসো এসো, না ফেরারা  
চারু চুম্বনে একাকার হয়ে  
চলো যাই, সেই কাঙ্ক্ষিত স্বভুমের  
গভীর হিম শীতলতায়।

---

Comments: 47 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2/#comments
