# স্ট্রোকের অপেক্ষা!

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-11-29T07:41:06+00:00
- Updated: 2019-11-29T07:41:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

জাপানের মত ভু-কম্পন অনুভুত হয় মনে,  
প্রিয়জন ছাড়লে ভরসার হাত মূমুর্ষু সংকটে;  
পারদের মত ভারী তরল আবেগ রেখে জমা,  
জিপসামের তৈরী সিমেন্ট দিয়ে হৃদয় শক্ত করা!  
কখনো বা মস্তিষ্কে রক্ত ঝরিয়ে স্ট্রোকের অপেক্ষা।

প্রেম হলো প্লাটিনামের চেয়েও মহামুল্যবান ধাতু,  
আবহাওয়ায় গ্রীষ্ম সেতো নয় বসন্ত ঋতু;  
সূর্যের কাছে থেকেও যেমন মানুষহীন বুধ গ্রহ,  
অবিশ্বাসে হয়না প্রেম বাড়ে শুধু মোহ;  
প্রেমের বৈশিষ্ট কারেন্টের ন্যায়,  
সময়ের সাথে দিকের পরিবর্তন হয়।

ভালবাসা রঙীন টেলিভিশনের  
ক্ষতিকর গামা রশ্মি,  
বোকা চন্ডিদাস বেখেয়ালে তাই একযুগ বাইছে বড়শী;  
ইতিহাসের আগে রোমিও-জুলিয়েট ভালবেসে করেছে ভুল;  
হে এযুগের সস্তা প্রেমিক!  
ধোঁকায় কেয়ারফুল।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
