# স্কিৎসোফ্রেনিয়া

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-09-20T03:56:55+00:00
- Updated: 2013-09-20T03:56:55+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-2/

---

তোমার সফেদ কচি স্তন বিদ্যুৎ বাতাসে কেঁপে উঠে  
শহীদ প্রেমিক হয়ে হঠাৎ হৃদয় ক্যাৎরে ওঠে ,  
আততায়ীর অতর্কিত আক্রমণের ছুরি , কেউ কি ভোলে ?  
বিপ্লবী গার্লস স্কুলের সামনে প্রেমিকের হাড় টলে পড়ে ।  
আঁধারের আড়াল থেকে যেসব অশ্লীল শব্দ  
ছুঁড়ে মারি তোমার বুকে –  
রঙ্গমঞ্চের বাতি নিভিয়ে দিয়ে,  
অনিদারুন কামে উপবিষ্ট , অনভ্যস্ত জিহ্বা নিয়ে  
চুমুর ফোয়ারা ছোটায় বিহ্বল কোন জনস্রোত ।

চুরট ধরিয়ে মুখে অবহেলায় বালিকার দিকে  
ছুঁড়ে দেই তুষারমোড়া কিছু টাকা ।  
নিশ্চিত জানি পরিচিত শহরের আশেপাশে এইসব  
বালিকার থাকে আবাল্য অচেনা কোন ভূগোল এর ম্যাপ ।  
নির্বিকার , নোংরা আঙ্গুল একটা হৃদয় হারানোর বদলে  
বারেবার অসহায় হয়ে ব্যারিকেড পার হয় ।  
স্যালুট তোমাকে হে বালিকা , হৃদয় ভাঙ্গার মধুর প্রতিশোধ  
প্রেমের ছলনায় শসার মতো কোন হলুদ ধর্ষণ ।

তোমার চুল , চিবুকের তিল , উরুর মাংসভরা মসৃণতা  
স্তনের চোখা বৃষ্টিধারা আমার নয় –  
তোমার চোখের কাউন্টারে থেকে নীল জলের  
এই যৌবনের আমন্ত্রন ছিল রেশনের দোকানের মতো ।  
জোয়ার ভাটার এই জুয়ার পরিণতি আমার  
একান্তই সোফাসেট , আলমারির মতোই আমার ।  
প্রেমিকের অসহায় তৃষ্ণাগুলো আমার , একান্তই আমার ।

* মাঝে মাঝে ভাবি , একান্ত বাসনাগুলো নিয়ে শব্দের ঝড় তুলি , কিন্তু হয়না এমনটা ।  
কলম ধরার পর নিয়ন্ত্রন আর নিজের মাঝে থাকেনা । এটা তেমনই একটা লেখা ।  
সমালোচনা করলে জবাব দিতে পারব না এই কারনে ।  
শুভেচ্ছাসহ ,  
প্রিন্স মাহমুদ  
৯/১৯/২০১৩

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-2/#comments
