# সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ এবং প্রাপ্তি স্বীকার

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-03-05T16:05:11+00:00
- Updated: 2020-03-05T16:05:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8-2/

---

একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে অন্যের কাছ থেকে অর্জিত সম্মান। যারা সম্মানীয় এমন ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে পাওয়া নিজের কর্মের স্বীকৃতি। প্রিয় সোনেলার কাছ থেকে যা আজ আমি পেয়েছি। গত ২২.০২.২০২০ ইং তারিখে অনুষ্ঠিতব্য সোনেলার মিলনমেলায় অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমি উপস্থিত থাকতে পারিনি। কত যে মিস করেছি আপনাদের সবাইকে তা শুধু আমিই জানি।

সোনেলা ব্লগের ব্লগারদের মিলনমেলা প্রতিবছরই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছরের মিলনমেলায় কিছুটা ব্যতিক্রম ছিলো। অনেক নতুন মুখ এসেছিলেন। ভীন্নধর্মী লেখা প্রতিযোগীতায় বিজয়ী লেখকদের সম্মাননা স্মারক প্রদান করে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ এই মিলনমেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

> সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক আমাকে দেয়া সম্মাননা স্মারকটি আমি নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে পারিনি বলে আমার প্রিয় ব্লগার শ্রদ্ধেয় জিসান ভাই নিজ দায়িত্বে সেটি সুদূর রংপুরে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন দেখে যারপরনাই আনন্দিত হয়েছি। আপনাকে অজস্র ধন্যবাদ জিসান ভাই। তবে স্মারক হাতে পেয়ে যতটা না খুশি হয়েছি আমার নামের বানান ভুল এসেছে দেখে কিছুটা মর্মাহতও হয়েছি।

আসলে একজন মানুষ কতটা আন্তরিক হতে পারেন এবং সোনেলার অন্যান্য ব্লগারদের ব্লগের খুঁটিনাটি বিষয়ে যিনি সবসময় খেয়াল রাখেন তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের সবার প্রিয় জিসান ভাই। আপনাকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ব্লগার।

একজন ব্লগার হিসেবে আমাকে দেয়া সেই সম্মাননা ক্রেস্টটি আজ গ্রহণ করেছি সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার, আমার প্রিয়ভাজন শবনমের কাছ থেকে। জিসান ভাইয়ের নির্দেশনাতেই ব্লগার শবনম আমার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন। এটা জেনে আমি সত্যিই অভিভূত হয়েছি, হয়েছি আপ্লুত।

মিলনমেলায় আপনারা কত কত মজা করেছেন তা সবার লেখা পোস্ট, ছবি এবং ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছি। মিলনমেলার পোস্ট গুলো পড়ে বুঝতে পেরেছি সোনেলায় সবাই আমাকে কতটা ভালোবাসেন। আমার অনুপস্থিতি অনেকের মনেই কষ্ট দিয়েছে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি। ইনশাআল্লাহ! সামনের বছর অবশ্যই দেখা হবে।

পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল লেখক এবং বিজয়ীদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে, সোনেলার মিলনমেলায় উপস্থিত থেকে আমাদের যেসকল ব্লগার এবং শুভাকাঙ্ক্ষী সোনেলাকে গৌরবান্বিত করেছেন তাদের সবাইকে অজস্র ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8-2/#comments
