# সোনেলা ব্লগ নিয়ে কিছু কথা

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2016-04-16T17:31:41+00:00
- Updated: 2016-12-07T13:14:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: অরুনিমা মন্ডল দাস, কলকাতা
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

---

সোনেলা ব্লগে আমি একবছর হল এসেছি। এখানে এসে ব্লগারদের সহানুভূতিশীল আচরণ আমার খুব ভালো লেগেছে। আসলে মানুষের ব্যবহারেই মানুষের আসল পরিচয় পাওয়া যায়।

জিসান দা, ছাইরাছ দাদা, শুন্য শুন্যালয় দি, রিমিদি, নীলাদি, নন্দিনীদি, খসড়াদি, লীলা্দি, অরুনী মায়াদি, সজীব, মেহেরী তাজ, মাসুদ দাদা, আনিছ দাদা, মনির দাদা, আরিফ দাদা, মৌনতা্দি, রুবাদি, অপার্থিব দাদা, অরণ্য দাদা,  এছাড়াও অনেকে আছেন যাদের মন্তব্য ও পোষ্ট আমার খুব ভালো লাগে।

সোনেলাকে নিয়ে আজকে বেশ কিছু কথা বলতে চাই। আমার লেখা আপনাদের মনে সামান্য জায়গা করে নিতে পারলে আমি কৃতজ্ঞ থাকব। জিসান দা আমাকে সোনেলা চিনিয়েছ   বাংলায় কবিতা লিখে মোবাইল দিয়ে সে লেখার ফটো তুলে সোনেলা ব্লগের গ্রুপে দিয়েছি। আমার অক্ষমতা আপনারা বুঝবেন আশাকরি। আমার ইচ্ছে থাকা সত্বেও আমি আপনাদের পোস্টে মন্তব্য দিতে পারিনা, আমার লেখায় আপনাদের মন্তব্যের জবাব দিতে পারিনা। আমার অক্ষমতা আমাকে লজ্জিত করে। যে পোষ্ট গুলো আমি দেই, তা এক প্রিয় বন্ধুর ডেস্কটপ ব্যবহার করে দেই। এত কষ্টেও আমি সোনেলার সাথে আছি, থাকবো। আপনাদের লেখা আমার ভালো লাগে, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আমি আপনাদের একজন হয়েই আপনাদের মাঝে থাকতে চাই।  
[!\[11083607_647580368680378_4492707451174415808_n \\[640x480\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2016/04/11083607_647580368680378_4492707451174415808_n-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/04/11083607_647580368680378_4492707451174415808_n-640x480.jpg)

**সোনেলা**  
ব্লগার মোরা সোনেলা ব্লগের  
এক আত্মার আত্মীয়  
হাসি খেলি মজা করি  
ভাই বোন কাকা জ্যেঠু  
প্রয়োজনে একে অপরের পিছনে  
লেগে সুখ পাই।

পোস্ট দিয়ে মন্তব্য পড়ি  
ব্লগে সময় দিতে পারি না  
তাই বলে কি আমি  
আপনাদের ছোট বন্ধু না!

বৈশাখের আধাপাকা আম আর ইলিশ মাছের ভাজা  
সোনেলাকে দিলাম উপহার  
সবাই আমার আপন বন্ধু  
সামান্য মনের ভালোবাসা ছাড়া  
বেশী কিছু দেওয়ার সাধ্য নেই আমার।

দুঃখী আমি দুঃখেই সুখ  
নতুন বছরে সবাই ভালো থাকুন  
গরমে কবিতাই মনের ঠান্ডা হাওয়া  
যত গরমই লাগুক।

ব্লগ আমার ব্লগ আপনার  
ভালোবাসা আশীর্বাদে ভরিয়ে রাখুন  
আর কিছু বললাম না  
কিছু ত্রুটি থাকলে  
ভরসা দিয়ে ক্ষমা করুন  (3  
-{@

*অরুণিমা মন্ডল দাস*  
*কলকাতা*  
*১৬ এপ্রিল, ২০১৬*

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
