# সোনেলা ব্লগে একজন ব্লগারের জন্মকথন

- Author: [মুহাম্মদ আরিফ হোসাইন](https://sonelablog.com/author/muhammad-arif-hossain/)
- Published: 2015-11-06T14:24:06+00:00
- Updated: 2015-11-23T07:37:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%a5/

---

আজ শুক্রবার। রাত আট ঘটিকার কিছু সময় পূর্বে মনে খায়েস জাগিলো সোনেলা ব্লগে একটা একাউন্ট খুলিবার। কিন্তু খুলিতে গিয়া পড়িলাম বিড়ম্বনায়! ইউজারনেম ম্যাচ খাইতেছিলো না!! 🙁

পরে এই ব্লগের অভিজ্ঞ ব্লগার জনাব আনিস ভাইয়ের সহযোগিতায় সমস্যার সমাধান করিয়াছিলাম! আনিস ভাই বড়ই আন্তরিক এবং ভালো মানুষ। (3

আমি জানিনা এই ব্লগে পাঠক সংখ্যা কেমন কিংবা ইহা সর্বসাধারণের নিকট কেমন পরিচিত!! তবে বেশ কিছু ভালো মানের লেখা দৃষ্টি গোচর হইয়াছে। এই লোভেই আমার ব্লগে আসা হইবে। 😀

আমি আর কি বলিবো!! বুঝিতেছিনা! !! প্রথম দিন বলিয়া আর বেশি কিছু লিখিলাম না। জনগণ বাচাল বলিতে পারে! জনগণের মন রক্ষা করিয়া চলা উচিৎ। ;?

ধন্যবাদ। 😀

---

Comments: 0 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%a5/#comments
